‘চিতায় পুড়ে সাধের দেহ’ / পায়েলের নতুন গানে জীবন-মৃত্যুর দর্শন: ‘চিতায় পুড়ে সাধের দেহ’
বাংলা সংগীতের সম্ভাবনাময় কণ্ঠশিল্পী সাজিয়া ইসলাম পায়েল তার অষ্টম মৌলিক গান ‘চিতায় পুড়ে সাধের দেহ’ প্রকাশ করতে চলেছেন। আত্মজিজ্ঞাসা ও জীবন-মৃত্যুর অনিবার্যতাকে কেন্দ্র করে নির্মিত এই গানটি আগামীকাল (বুধবার) বিকেল ৪টায় পায়েলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল @gaanrajpayel-এ ভিডিও আকারে প্রকাশ করা...