ঈমানী দাওয়াত দিতে গিয়ে দেখে রাস্তার বেহাল দশা:: কাঁদা নিরসনে ব্যক্তিগত উদ্যোগে সংস্কার
জামালপুরের সরিষাবাড়ীতে ইসলামের ইমানী দাওয়াত পৌঁছাতে গিয়ে রাস্তার বেহাল দশা দেখে কাঁদাযুক্ত রাস্তায় বালু মাটি ফেলে চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) বিকালে জামালপুরের সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ডোয়াইল পশ্চিমপাড়া গ্রামের গিয়ে দেখা যায় এমন চিত্র।
সরেজমিনে গিয়ে জানা যায়, মাওলানা মুফতি সাবিত হোসাইন দাঈ নামে এক ব্যক্তি ইসলামের জন্য ঈমানি দাওয়াত নিয়ে বিভিন্ন মহল্লায় মানুষের কাছে ছুটে যান।
তারই ধারাবাহিতায় গত ডোয়াইল পশ্চিম পাড়া এলাকায় মানুষের মাঝে সঙ্গী সাথীদের নিয়ে ইসলামের দাওয়াত পৌঁছাতে যান তিনি। এসময় সাবেক কাদের মেম্বারের বাড়ি সংলগ্ন মসজিদ হতে ডোয়াইল বাজারে মেইন রাস্তা পর্যন্ত ২কি.মিটার ভাঙ্গাচোরা কাদাযুক্ত রাস্তা দেখা যায়। পরে ব্যক্তিগত অর্থায়নে বালু মাটি ফেলে চলাচলের উপযোগী করে দেন তিনি।
এলাকাবাসী পক্ষে মুনছের আলী, উমর উদ্দিন তোতা, সাগর, রূপচান সহ অনেকেই বলেন- রাস্তাটির বেহাল দশা। কোন মেম্বার চেয়ারম্যান মাটি কাটে না। চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হয় আমাদের। দ্বীনের দাওয়াত দিতে আসা লোকটি মাওলানা মুফতি সাবিত হোসাইন রাস্তার বেহাল অবস্থা দেখ যান। পরে আজ কিছু গাড়ি মাটি এটে কাঁদাযুক্ত রাস্তায় চলাচলের উপযোগী করে দিয়েছে। আমরা এলাকাবাসী তার জন্য দোয়া করি।
এমন উদ্যোগে বিষয়ে জানতে চাইলে মাওলানা মুফতি সাবিত হোসাইন দাঈ জানান, ‘তিনি খতমে নবুওয়াত মারকাজ ঢাকা বাংলাদেশ এর জামালপুর জেলা দায় হিসেবে কাজ করছেন। ঈমানি দাওয়াত পৌঁছে দিতে এসে রাস্তারটা তার নজরে পড়ে। রাস্তার বেহাল অবস্থা দেখে নিজ উদ্যোগে বালু মাটি ফেলে এলাকার মানুষের চলাচল সহজ করে দেওয়া হয়। এই এলাকার মানুষ রাস্তা নিয়ে খুবই দুর্ভোগের মধ্যে রয়েছে। আমরা চেষ্টা করলাম কিছুটা নিরসন করার জন্য।
এবিষয়ে ডোয়াইল ইউপি (ভারপাপ্ত) চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, ‘সামনের প্রকল্প হলে রাস্তাটি বিষয়ে উপরে জানানো হবে। মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে দ্রুতই সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।








