প্রকাশিত সংবাদের প্রতিবাদ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল সিকদার, ছত্রদল নেতা শাহিন ফরাজি ইমাম হাওলাদারের বিরুদ্ধে ২৪ নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরজা ভেঙে জোর করে শতাধিক পুরাতন বেঞ্চ বিক্রির অভিযোগে গত রোববার (৭ই সেপ্টেম্বর) বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন উপজেলার সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল সিকদার।
সরেজমিনে গিয়ে জানাযায় , গত ৪ আগষ্ট উপজেলার ২৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১টি পরিত্যক্ত ভবন, ৮টি মেহগনি ও ৬টি চম্বল নিলাম হয়।গত বুধবার ওই পরিত্যক্ত ভবনের বেঞ্চ স্কুলের প্রধান শিক্ষক নিগার সুলতানা নিয়ে যায়। কিন্তু উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল সিকদার বেঞ্চ বিক্রির বিষয় কিছু জানেন না জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলার সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল সিকদার জানান, স্কুলের বেঞ্চ বিক্রির বিষয় আমি কিছু জানিনা। কিন্তু একটি কুচক্রী মহল মিথ্যা তথ্য দিয়ে আমার নামে সাংবাদিকদের প্রতিবেদন করিয়াছেন। উক্ত পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট ও ভিত্তিহীন। এ ব্যাপারে ইন্দুরকানী থানায় ০৮/০৯/২৫ইং তারিখে একটি সাধারণ ডায়েরি করেছি।যাহার ডায়েরি নং-৩৪৭। মানহানিকর মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি।








