ঢাকা – ৫ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফেজ ক্বারি মাওলানা লুৎফুর রহমান আব্বাসী
সারা বাংলাদেশে উল্লাস উচ্ছ্বাসে বিরাজ করছে জাতীয় সংসদ নির্বাচনি আবহ।বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের বিশেষ আরেক নাম আমার বাংলাদেশ পার্টি । ১০০ শত নির্বাচনি আসনে ভোটে লড়াই করার শক্তি নিয়ে সুচনায় এক হয়েছে এ,বি, পার্টির নির্বাচনের অগ্রযাত্রা। এ ধারা বাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ,বি, পার্টির পক্ষ হতে ঢাকা – ৫ আসনে এবার যিনি অন্তরভুক্তি মূলক নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন তিনি হলেন সুশীল সমাজ ও আলেম সম্প্রদায়ের প্রগতিশীল চিন্তা চেতনার অধিকারী আলহাজ্ব হাফেজ ক্বারি মাওলানা লুৎফুর রহমান আব্বাসী।
১৯৬৬ ইং সালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানাদ্বীন মাঘান গ্রামের বুনিয়াদি কৃষক শামসুদ্দিন আহমেদের স্ত্রীর কোল আলোকিত করে জন্ম গ্রহণ করেন শিশু আব্বাসী। শৈশব কাল কাটে শিশু আব্বাসীর মায়ের সাথে এবং কৈশোর হতে আজ পযর্ন্ত জনাব আব্বাসী স্থায়ী ভাবে বসবাস করে আসছেন ঢাকা – ৫ আসনের নির্বাচনী এলাকার ৬৮ নং ওয়ার্ড পশ্চিম টেংরায়। তিনি ঢাকা ফরিদাবাদ নেছারিয়া মাদ্রাসা হতে শিক্ষা লাভ করেন। মিষ্টি ভাষী মানবিক মুল বোধ সম্পন্ন মাওলানা লুৎফুর রহমান আব্বাসী এক প্রশ্নের জবাবে বলেন, ঢাকা – ৫ আসনের সন্মানিত ভোটারেরা তাদের পবিত্র রায় প্রধান করে আমাকে জয়যুক্ত করে জাতীয় সংসদে পাঠালে আমি ঢাকা – ৫ আসন হতে চাঁদাবাজি ও মহামারী মাদক এর বহুমুখী প্রবনতা সামাজিক আন্দোলন ও আইনের মাধ্যমে নির্মুল করার অভিরাম চেষ্টা করে যাবো এবং শিক্ষা, খেলাধুলা,চিকিৎসা ও সাস্থ্যখাতে চিন্তিত সংকট মোকাবেলায় উন্নয়নে অগ্রাধিকার ভিক্তিতে জোড়ালো ভুমিকা পালন করবো। পরিশেষে ধর্ম, বর্ন নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী জনাব আব্বাসী সর্বস্থরের জনগনের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন। আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন।








