সরিষাবাড়ী উপজেলার গ্রাম-গঞ্জেও শুরু হয়েছে ব্যাপক
সরিষাবাড়ীতে গ্রাম-গঞ্জে বিএনপির ব্যাপক প্রচারণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার গ্রাম-গঞ্জেও শুরু হয়েছে ব্যাপক প্রচারণা।
সোমবার (২৪ নভেম্বর) দিনব্যাপী উপজেলার ডোয়াইল ইউনিয়নে ৬নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম এর পক্ষে ভোট চেয়ে এই প্রচারণা চালানো হয়।
এসময় প্রচারণায় উপস্থিত ছিলেন- উপজেলা উলামা দলের সাধারন সম্পাদক মাওলানা রেজাউল করিম, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুজা, ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়া, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আমিনুল ইসলাম, সরিষাবাড়ী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক নিরব আহমেদ নাইম, ইউনিয়ন ছাত্রনেতা বিশাল আহমেদ, সেলিম, সিয়াম, আলিম জিহাদ, পাবেল, আকাশ, সৌরভ সহ অনেকেই।
ভোট প্রচারণাকালে নেতাকর্মীরা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তারই লক্ষ্যে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম সাহেবের নির্দেশে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে রামানন্দপুর, হরখালি, কাটাতলা, শশারবল এলাকায় গণসংযোগ করা হলো। আমাদের এই প্রচারনা নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।








