সরিষাবাড়ীতে লাইটিং আলোকসজ্জায় সিপিএল ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত
”ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সুস্থ্য দেহ সুন্দর মন” এই প্রতিবাক্য সামনে রেখে বিরাট লাইটিং আলোকসজ্জার মধ্যদিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে সিপিএল ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলা ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মহেশ চন্দ্র স্কুল এন্ড কলেজ মাঠে দিগন্ত স্পোর্টিং ক্লাব (সিপিএল) আয়োজনে এই ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সম্মানিত সদস্য শ্রী প্রবীর কুমার পাল তারক এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী আসেন ধানের শিষ প্রতীকের মনোনীত এমপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম। প্রধান মেহমান হিসেবে ছিলেন পৌর বিএনপির সভাপতি একেএম ফয়েজুল কবির তালুকদার শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপির সদস্য লিয়াকত আলী, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক বাবু, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দুলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোরসেদ আলম, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান মিলন এবং উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সদস্য নাজমুল হুদা খাঁন উজ্জল। খেলাটির সঞ্চালক হিসেবে ছিলেন- ডোয়াইল ইউনিয়ন যুবদলের সভাপতি সালেহ আকরাম পল্লব। অন্যান্যদের মধ্যে আরো যুবদলের সাধারণ সম্পাদক সেলিম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান, প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন, সাবেক চেয়ারম্যান মাসুদ পারবেজ জোসনা, সেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়াসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
খেলায় অংশ গ্রহণ করেন স্বাধীন বাংলা ফুটবল একাদ্বশ বনাম উষার আলো ফুটবল একাদশ। খেলাটির সার্বিক সহযোগীতায় ছিলেন ডোয়াইল ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক আলমগীর হোসেন।
খেলায় অতিথিবৃন্দরা বলেন, ‘মাদক মুক্ত সমাজ গড়তে ও ছাত্র সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই খেলাধুলার আয়োজন করা হয়েছে। জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এর নেতৃত্বে আগামী দিনগুলোতে সরিষাবাড়ীতে সুস্থ্য সুন্দর মাদক মুক্ত পরিবেশ সৃষ্টি হবে।
উক্ত খেলায় উষার আলো ফুটবল একাদ্বশ৩-৪ গোলে ট্রাইবেগারে বিজয়ী হন। গ্রামবাংলার শত শত ফুটবল প্রেমীরা এই খেলা উপভোগ করেন এবং প্রতিবছর এমন খেলা আয়োজনের দাবি জানান দর্শকরা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।











