ধনবাড়ীর কেন্দুয়া বাজারে রহমত ট্যুরস্ এন্ড ট্রাভেলস শাখার শুভ উদ্বোধন
সরিষাবাড়ী উপজেলার পাশ্ববর্তী টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় রহমত ট্যুরস্ এন্ড ট্রাভেলস (ঢাকা হজ্ব গ্রুপ ট্রাভেলস) ধনবাড়ী শাখার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (২১ ডিসেম্বর) বিকালে ধনবাড়ী উপজেলার বীততারা ইউনিয়নের কেন্দুয়া বাজারে মেইন রোডে এই শাখার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রহমত ট্যুরস্ এন্ড ট্রাভেলস এর (স্বত্তাধিকারী) মুফতি মাওলানা সিদ্দিকুর রহমান, ধনবাড়ী উপজেলা বিএনপির সদস্য আশরাফ হোসেন বি.এস.সি, বীততারা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল হাই ফটিক সহ বিশিষ্ট হাজীগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এই ট্রাভেলস এর সার্বিক পরিচালনায় থাকবেন মোঃ জাহিদুল ইসলাম জনি।
রহমত ট্যুরস্ এন্ড ট্রাভেলস শুভ উদ্বোধনে বক্তারা বলেন, ‘ট্রাভেলস এজেন্সি হলো এমন একটি প্রতিষ্ঠান যা ভ্রমণকারীদের জন্য বিমান টিকিট, হজ্ব, উমরাহ, হোটেল বুকিং, ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজ, এবং দেশ-বিদেশের যাতায়াত ও থাকার ব্যবস্থা সহ যাবতীয় ভ্রমণ সংক্রান্ত সেবা প্রদান করে থাকে। সকলে সার্বিক সহযোগীতায় কেন্দুয়া বাজারের এই ‘রহমত ট্যুরস্ এন্ড ট্রাভেলস (ঢাকা হজ্ব গ্রুপ ট্রাভেলস) সততার সাথে সকল কার্যক্রম পরিচালনা করবেন।
পরে আলোচনা শেষে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে এই শাখার শুভ উদ্বোধন করা হয় এবং সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।








