হারিয়ে যাওয়া স্মার্ট ফোন উদ্ধার করল আটোয়ারী থানা পুলিশ
পঞ্চগড়ের আটোয়ারীতে হারিয়ে যাওয়া একটি স্মার্ট ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে আটোয়ারী থানা পুলিশ। পুলিশের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করেছেন হারিয়ে যাওয়া মোবাইলের প্রকৃত মালিক শাজাহান আলী। তিনি ঢাকা জেলার সাভার থানার পাথালিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। শাজাহান আলী বর্তমানে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুটকিপাড়া গ্রামে বসবাস করছেন৷
থানা সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর আটোয়ারী উপজেলার মির্জাপুর বাজারে শাজাহান আলীর ব্যবহৃত VivoY21 মডেলের স্মার্ট ফোনটি হারিয়ে ফেলেন। এ ঘটনায় তিনি আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির ভিত্তিতে আটোয়ারী থানা পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনটির অবস্থান শনাক্তে কাজ শুরু করে।
পরবর্তীতে পুলিশ তদন্ত চালিয়ে রোববার (২৮ ডিসেম্বর) ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়। রোববার সন্ধ্যায় যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত স্মার্ট ফোনটি থানায় ডেকে ভুক্তভোগীর হাতে তুলে দেওয়া হয়।
ফোনটি ফিরে পেয়ে ভুক্তভোগী আটোয়ারী থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশের এমন কার্যক্রমে সাধারণ মানুষের আস্থা আরও বেড়েছে বলে মন্তব্য করেন।
এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, শাজাহান আলীর স্মার্ট ফোন হারিয়ে যাওয়ার পর তিনি আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির ভিত্তিতে আটোয়ারী থানা পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনটির অবস্থান শনাক্তে কাজ শুরু করে। এবং ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, হারানো বা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এ ধরনের সেবামূলক কার্যক্রম সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আটোয়ারী থানা পুলিশের সর্বাত্তক চেষ্টা অব্যাহত থাকবে।











