ফুলপুর প্রেসক্লাব সভাপতির পিতা আলহাজ্ব আহম্মদ হোসেন ইন্তেকাল
ময়মনসিংহের ফুলপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ফুলপুর উপজেলা প্রতিনিধি মো. নাজিম উদ্দিনের পিতা আলহাজ্ব আহম্মদ হোসেন আর নেই। মঙ্গলবার বিকেল ৪টা ৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আলহাজ্ব আহম্মদ হোসেন ছিলেন ধর্মপ্রাণ, সামাজিক ও সদালাপী একজন মানুষ। এলাকাবাসীর সুখে–দুঃখে তিনি সবসময় এগিয়ে আসতেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সমাজে নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে তাঁর ইন্তেকালে ডেমরা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় ডেমরা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন—“আলহাজ্ব আহম্মদ হোসেন ছিলেন একজন অভিভাবকসুলভ মানুষ। তাঁর মতো সহজ-সরল, পরোপকারী মানুষ সমাজে খুব বেশি দেখা যায় না। আমরা একজন দিকনির্দেশককে হারালাম।”
শোকবার্তায় আরও বলা হয়—মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি ডেমরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা—তিনি যেন আলহাজ্ব আহম্মদ হোসেনকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন।
পরিবার সূত্রে জানা যায়, মরহুমের জানাজার নামাজ বুধবার সকাল ১১টায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার সদর ফুলপুর ইউনিয়নের আলোকদী গ্রামে তাঁর নিজ বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
ডেমরা প্রেসক্লাবের সকল কর্মরত সাংবাদিকবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকাবহ পরিবারের পাশে থাকার আশ্বাস জানিয়েছেন।








