জীবনের সর্বোচ্চ দিয়ে সরিষাবাড়ীর উন্নয়ন ঘটাতে চাই: শামীম তালুকদার
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম বলেছেন, ‘জীবনের সর্বোচ্চ দিয়ে প্রমাণ করতে চাই গ্রামে রাজনীতি করেও উন্নয়ন করা যায়। আমি সরিষাবাড়ীর মানুষের ভাগ্যে’র উন্নয়ন ঘটাবো। আমি আপনাদের আমানত খেয়ানত করবো না।’
গত রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে পথসভায় এসব কথা বলেন তিনি।
শামীম তালুকদার আরো বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হবে। আল্লাহর রহমত এবং জনগণের ভোটে বিএনপি নির্বাচনে জয়লাভ করলে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ভিশন আমরা বাস্তবায়ন করব। ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে আমরা বদ্ধপরিকর। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘বানচালে’র কোন সুযোগ নেই। আপনার সঠিক সময়ে আগামী (১২ ফেব্রুয়ারি) সকলেই ভোট কেন্দ্র গিয়ে ভোট প্রদান করবেন।
এ সময় গণসংযোগকালে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, অর্থ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম তালুকদার চয়ন, দপ্তর সম্পাদক মাসুম মিয়া, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম মোশেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।








