আটোয়ারীতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে
পঞ্চগড়ের আটোয়ারীতে আগামী ২৮ জুন ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ওই সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ মোঃ হুমায়ন কবীরের সভাপতিত্বে আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী এবং বিশেষ অতিথি হিসেবে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আটোয়ারী উপজেলায় আগামী ২৮ জুন ৬-১১ মাস বয়সী ১ হাজার ৯’শো শিশুকে নীল রংয়ের এবং ১২-৫৯ মাস বয়সী ১৭ হাজার শিশুকে লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার মোট ১৪৫ টি কেন্দ্রে একযোগে ওই ক্যাম্পেইনে সর্বমোট ২৯০ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। একইসাথে আগামী ২৮ জুন নিকটস্থ কেন্দ্রে যথা সময়ে উপস্থিত হয়ে শিশুদের ওই ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহবান জানান ডাঃ মোঃ হুমায়ুন কবির।





