কাঁচপুর ভোলা নৌরুটে ফেরি সার্ভিস উদ্বোধন, দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন সম্ভাবনা
নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ভোলার ইলিশা পর্যন্ত নৌপথে ফেরি সার্ভিস চালুর উদ্যোগে দক্ষিণাঞ্চল ও নারায়ণগঞ্জের মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের নৌযান ও পণ্য পরিবহন সংকট মোকাবিলায় এ রুট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উল্লেখ করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলমকে। সভাপতিত্ব করছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান এটিএম আব্দুল বারী। এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ হুমায়ুন কবির আরো উপস্থিত ছিলেন জেলার উদ্যাতন কর্মকর্তা বৃন্দ।
নতুন এই নৌ রুট চালু হলে কাঁচপুর ও নারায়ণগঞ্জ থেকে ভোলা সহ দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য, শিল্পপণ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সড়কপথের ওপর অতিরিক্ত চাপ কমিয়ে নৌপথ কে কার্যকর পরিবহন ব্যবস্থায় পরিণত করার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে ব’লে মনে করেন সংশ্লিষ্টরা।
তবে শুধু উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ না রেখে নিয়মিত ফেরি চলাচল, নিরাপদ নৌযাত্রা, নির্ধারিত ভাড়া, সময়সূচি এবং যাত্রী ও পণ্য পরিবহনে স্বচ্ছতা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে ঘাট ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ ও যাত্রী হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর নজরদারি রাখতে হবে।
স্থানীয়দের প্রত্যাশা, কাঁচপুর ইলিশা ফেরি সার্ভিস বাস্তব ও টেকসইভাবে চালু থাকলে এটি শুধু একটি নতুন নৌরুট নয় নারায়ণগঞ্জ ও দক্ষিণাঞ্চলের অর্থনীতি, যোগাযোগ ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিবাদ বাংলা টিভি জনস্বার্থের প্রশ্নে, মানুষের পাশে।





