পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক মজিদকে আটোয়ারী উপজেলা বিএনপির সংবর্ধনা
পঞ্চগড় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এম এ মজিদকে সংবর্ধনা দিয়েছে আটোয়ারী উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আটোয়ারী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান আটোয়ারী উপজেলা বিএনপি। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পঞ্চগড় জজ কোটের পিপি এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, সাবেক পিপি এ্যাড. আদম সুফি, উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোঃ কুদরত-ই খুদা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মানিক, বিএনপি নেতা আনোয়ার হোসেন, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হিসেবে এম এ মজিদের নিয়োগে জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। বিশেষ করে জেলার প্রত্যন্ত এলাকার মানুষের প্রয়োজন ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর এম এ মজিদকে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন দায়িত্ব পাওয়ার পর আটোয়ারী উপজেলা বিএনপির পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেওয়া হলো।
অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত প্রশাসকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। পাশাপাশি পঞ্চগড় জেলার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে জেলা পরিষদ আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।





