বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

আটোয়ারীতে যুব দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিল্লুর হোসেন সরকার, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৫১ পিএম
আটোয়ারীতে যুব দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর বিকেলে দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। আটোয়ারী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মজনুল ইসলাম নয়ন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামাল  মানিক ও মোঃ বাবুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহিল বাকী, উপজেলা বিএনপি প্রচার সম্পাদক মোঃ কেরামত আলী। এ ছারাও
​সভায় স্থানীয় যুবদল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা যুবদলের দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র রক্ষা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও দলের সকল কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
​আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অসহায় মংলুর পাশে ‘বোধগাঁও মানব সেবা ফাউন্ডেশন’, উপহার দিল হুইলচেয়ার

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:১২ এম
অসহায় মংলুর পাশে ‘বোধগাঁও মানব সেবা ফাউন্ডেশন’, উপহার দিল হুইলচেয়ার

মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ‘বোধগাঁও মানব সেবা ফাউন্ডেশন’। অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মংলু ওরফে হুসেন আলীর চলাচলের কষ্ট কিছুটা লাঘব করতে তাঁর হাতে একটি হুইলচেয়ার উপহার দিয়েছে সংগঠনটি। ফাউন্ডেশনের এমন উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

গত বুধবার বিকেলে বোধগাঁও দাখিল মাদ্রাসা মাঠে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মংলু ওরফে হুসেন আলীর হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয় নিয়ে ‘বোধগাঁও মানব সেবা ফাউন্ডেশন’-এর এই উদ্যোগকে একটি প্রশংসনীয় মানবিক কাজ হিসেবে দেখছেন স্থানীয়রা। একটি হুইলচেয়ার শুধু চলাচলের উপকরণ নয়, বরং একজন শারীরিক প্রতিবন্ধী মানুষের জন্য এটি হতে পারে স্বস্তি, আত্মনির্ভরতা ও নতুন করে পথচলার অনুপ্রেরণা।

সমাজে অনেক অসহায় মানুষ রয়েছেন, যাঁরা আর্থিক অসচ্ছলতা ও শারীরিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হন। এমন মানুষের খোঁজ নিয়ে তাঁদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবার পরিচয়। ‘বোধগাঁও মানব সেবা ফাউন্ডেশন’ সেই মানবিক দায়িত্ববোধ থেকেই মংলুর পাশে দাঁড়িয়ে সমাজের অন্যদের জন্যও একটি ইতিবাচক বার্তা দিয়েছে।

সামাজিক উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণ কিংবা আর্থিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়; মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করে বিপদের সময়ে পাশে দাঁড়ানোও এর গুরুত্বপূর্ণ অংশ। এ ক্ষেত্রে ফাউন্ডেশনটির এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

স্থানীয়দের প্রত্যাশা, ‘বোধগাঁও মানব সেবা ফাউন্ডেশন’ ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। অসহায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি মানবতার সেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সবার।

ঠাকুরগাঁওয়ের  বিসিডিএস-এর উদ্যোগে ‘ধানের শীষ’ প্রতীকের প্রচারনা অনুষ্টিত হয়েছে

ফারুক হোসেন, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:০৩ এম
ঠাকুরগাঁওয়ের  বিসিডিএস-এর উদ্যোগে ‘ধানের শীষ’ প্রতীকের প্রচারনা অনুষ্টিত হয়েছে

 

ঠাকুরগাঁও জেলা বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে একটি প্রচারণা কর্মসূচি পরিচালিত হয়েছে।

শুক্রবার ২৩ অক্টোবর ঠাকুরগাঁও কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি শাখার আয়োজনে ধানের শীষ প্রতীকের প্রচারণা ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড হতে শহরের প্রধান প্রধান সড়ক হাসপাতাল গেট আমতলী ঠাকুরগাঁও চৌরাস্তা ঠাকুরগাঁও কালীবাড়ি হয়ে মির্জা ফয়সল আমিন এর বাসায় সামনে গিয়ে শেষ হয়।

প্রচারণা  রেলিটি নেতৃত্ব দেন ঠাকুরগাঁও জেলার বিসিডিএস এর সভাপতি ডাঃ ইহসানুল ইসলাম ইহসান।  রেলিশেষে বিসিডিএস এর কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ। বিসিডিএস এর সিনিয়র সহ-সভাপতি হাকিম মোঃ আনসারুল হক। সিনিয়র সহ সভাপতি মির্জা আবু তাহের । রুহিয়া উপজেলার বিসিডিএস এর সভাপতি মোঃ ফারুক হোসেন  ভূল্লী উপজেলার সহ ঠাকুরগাঁওয়ের সকল ঔষধ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

বিসিডিএস এর সভাপতি ডাঃ  ইহসান ইসলাম ইহসান বলেন ঠাকুরগাঁওয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সমিতি থেকে সিদ্ধান্ত নিয়েছি, ব্যবসার কাজ বাদ দিয়ে কষ্ট করে আপনারা যে সময় দিচ্ছেন, তার বিনিময়ে আমাদের পক্ষ থেকে বিএনপিকে অতিরিক্ত ১০% এবং সামগ্রিকভাবে ২০% ‘বোনাস ভোট’ দেয়ার চেষ্টা করব। ঠাকুরগাঁওয়ের সাড়ে ৫ লক্ষের বেশি ভোটারের মধ্যে আমাদের মাধ্যমে যদি ৫০ হাজার অতিরিক্ত ভোট উপহার দেয়া যায়, তবে বিজয়ের নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

মত বিনিময় সভায় প্রধান অতিথি শরিফুল ইসলাম শরীফ বলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ছোট ভাই মির্জা ফয়সল আমিন কে এমপি হিসেবে আমরা দেখতে চাই। ঠাকুরগাঁওয়ে উন্নয়নের ধারা মেডিকেল কলেজ বিমানবন্দর ইঞ্জিনিয়ারিং কলেজ বিসিক ঠাকুরগাঁওয়ের বিশ্ববিদ্যালয় এত উন্নয়নের প্রাতিষ্ঠানিক রূপ দিতে মির্জা ফয়সল আমিনের হাতকে শক্তিশালী করে বাকি কাজগুলো তিনি সমাধান করবেন তাই দলবল নির্বিশেষে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে।

উক্ত প্রচারনা কর্মসূচির সৌজন্যে ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ঠাকুরগাঁও জেলা বিসিডিএস-এর সভাপতি ডা. ইহসানুল ইসলাম ইহসান। সমিতির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।  ।

পঞ্চগড়ের আটোয়ারীতে নসিমনের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যূ

জিল্লুর হোসেন সরকার, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:১২ পিএম
পঞ্চগড়ের আটোয়ারীতে নসিমনের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যূ

পঞ্চগড়ের আটোয়ারীতে অননুমোদিত নসিমনের (ভটভটি) ধাক্কায় এক সাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যূ হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১২টার সময় উপজেলার তোড়িয়া ইউনিয়নের ধামোর গাছবাড়ী-বারঘাটী সড়কের বারঘাটী পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন স্থানে ঘটেছে। নিহত তিন সন্তানের জনক মোঃ খাইরুল ইসলাম (৪০) উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাও গ্রামের জনৈক মোঃ আমিনুল হকের পুত্র। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, খাইরুল ইসলাম বাই-সাইকেল যোগে বারঘাটী বাজার অভিমুখে আসার সময় করলার বস্তা ভর্তি নসিমন গাড়িটি দ্রুত গতিতে এসে পিছন দিক থেকে সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এসময় খাইরুল ইসলামের মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রাস্তায় লুটে পড়লে মুহুর্তে মাথা দিয়ে প্রচন্ড রক্ত ঝড়তে থাকে। তাৎক্ষনিকভাবে প্রত্যক্ষদর্শীরা এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করতেই তিনি মৃত্যূর কোলে ঢলে পড়েন। অবস্থা বেগতিক দেখে নসিমন চালক হাসিবুল গাড়ী ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বারঘাটী তদন্ত কেন্দ্রের পুলিশ নসিমনটি জব্দ করে নিহতের লাশ থানায় নিয়ে যায়। এরিপোর্ট লেখা পর্যন্ত এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।