বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

সরিষাবাড়ীতে কাঁচা রাস্তা পাকা করণ: নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি

স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:১১ পিএম
সরিষাবাড়ীতে কাঁচা রাস্তা পাকা করণ: নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি

জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামীণ মাটির রাস্তাসমুহ টেকসই করণ লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণের ১৫০০ মিটার রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩ মে) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাইনঞ্চারপাড় এলাকায় এই রাস্তার ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবির তালুকদার শামীম।

জানা যায়, গ্রামীণ মাটির রাস্তাসমুহ টেকসই করণ লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণে (২য় পর্যায়ের) ৩য় সংশোধিত প্রকল্পের আওতায় ১৫০০ মিটার রাস্তার নির্মাণ করা হচ্ছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাইনঞ্চারপাড়, রোদ্র বয়ড়া, পুঠিয়ারপাড় ও মোনারপাড়া এলাকায় এই প্রকল্পে রাস্তার কাজ করা হবে। যার মোট বরাদ্দ- ১,০৫,৫৫,৮৫১ টাকা। রবিবার সকালে সংসদ সদস্য মো. ফরিদুল কবির তালুকদার এই কাজগুলোর উদ্বোধন করেন।

এ-সময় উদ্বোধনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিস্ আফরোজা আফসানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি.আইও) মো. শওকত জামিল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আবু মাসুম, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম চয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আটোয়ারীতে গাঁজাসহ মাদক কারবারি আটক

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:৩০ পিএম
আটোয়ারীতে গাঁজাসহ মাদক কারবারি আটক

পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া গ্রামের জলিলের ছেলে ইউসুফ আলী (৪৫), পার্শ্ববর্তী বোদা উপজেলার ধরধরা গ্রামের নরেশ রায়ের ছেলে নিমাই (১৪) এবং একই উপজেলার প্রধানপাড়া গ্রামের ইশক লালের ছেলে রিমন চন্দ্র (১৪)।

মঙ্গলবার (১২ মে) রাতে তাদেরকে আটোয়ারী উপজেলার ধরধরা রেলগেইট এলাকা থেকে আটক করে আটোয়ারী থানা পুলিশ।

আটোয়ারী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের সার্বিক নির্দেশনায় এবং আটোয়ারী থানার এএসআই জগদীশ চন্দ্রের নেতৃত্বে মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ধরধরা রেলগেইট এলাকা থেকে মাদক কেনাবেচার সময় তাদেরকে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, মঙ্গলবার রাতে মাদক বিরোধী এক বিশেষ অভিযানে তাদেরকে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। বুধবার (১৩ মে) বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করে পঞ্চগড় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আটোয়ারী থানা পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।

ইউজিসির গবেষণা প্রকল্প পেলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইস্রাফিল শাহীন

সালাম মুর্শেদী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:২৫ পিএম
ইউজিসির গবেষণা প্রকল্প পেলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইস্রাফিল শাহীন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক অধ্যাপক ও নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ড. মো. ইস্রাফিল শাহীনের একটি গবেষণা প্রকল্প অর্থায়নের জন্য মনোনীত করেছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি)।

পুনর্বাসনের উপায় হিসেবে অংশগ্রহণমূলক সাংস্কৃতিক হস্তক্ষেপ, বাংলাদেশের কিশোর সংশোধনাগারগুলোতে কিশোর অপরাধের ওপর গল্প বলা, লোকনৃত্য, গান, আবৃত্তি, অভিনয় ও খেলাধুলার প্রভাব অন্বেষণ’ শীর্ষক গবেষণা প্রকল্পটি ২০২৫-২৬ অর্থবছরে অর্থায়নের জন্য নির্বাচিত হয়েছে।

এবিষয়ে ড. ইস্রাফিল শাহীন বলেন, ‘অংশগ্রহণমূলক সাংস্কৃতিক হস্তক্ষেপ একটি মানবিক ও কার্যকর পুনর্বাসন পদ্ধতি। শিল্প, সংস্কৃতি, নাটক, সংগীত ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে অপরাধপ্রবণ বা সমাজ থেকে বিচ্ছিন্ন তরুণদের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব’।

তিনি আরো জানান, ‘গবেষণা প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের কিশোর সংশোধনাগারগুলোতে গল্প বলা, লোকনৃত্য, গান, আবৃত্তি, অভিনয় ও খেলাধুলার মাধ্যমে কিশোরদের মানসিক পরিবর্তন ও নতুন জীবনের প্রতি আগ্রহ তৈরি হবে’।

ড. শাহীন মনে করেন, ‘এ ধরনের সাংস্কৃতিক হস্তক্ষেপ শুধু অপরাধ কমাতে নয়, আত্মবিশ্বাস বৃদ্ধি ও দলগত মানসিকতা গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি সংশোধনের পাশাপাশি মানবিক রূপান্তরের প্রক্রিয়া হিসেবেও কাজ করবে বলে তার বিশ্বাস’। গবেষণা প্রকল্পটি অর্থায়নের জন্য মনোনীত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আটোয়ারীতে কালবেলার সাংবাদিককে প্রধান শিক্ষকের হুমকি, থানায় জিডি

সালাম মুর্শেদী (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:১৮ পিএম
আটোয়ারীতে কালবেলার সাংবাদিককে প্রধান শিক্ষকের হুমকি, থানায় জিডি

পঞ্চগড়ের আটোয়ারীতে ‘দৈনিক কালবেলা’র উপজেলা প্রতিনিধি সাংবাদিক সালাম মুর্শেদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।
শনিবার (০৯ মে) রাতে ভুক্তভোগী সাংবাদিক আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি আটোয়ারী উপজেলার নিতুপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শেষ কর্মদিবসে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিদ্যালয় ঘেরাও বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। পরে নিতুপাড়া উচ্চ বিদ্যালয়ের সদ্য সাবেক প্রধান শিক্ষক মোঃ দবিরুল ইসলাম ওই সাংবাদিককে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হুমকি দেন। সাংবাদিক তার পেশাগত দায়িত্ব হিসেবে নিতুপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ওই প্রধান শিক্ষকের অন্যায়, অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচার করে।

অভিযোগ সূত্রে আরো জানা যায়, মোঃ দবিরুল ইসলাম নিতুপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গত ২৮ এপ্রিল, তার চাকরি জীবনের শেষ কর্ম দিবস ছিল। তিনি বিদ্যালয়ে থাকা অবস্থায় তার নিজ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাৎ এর বিষয়ে ওই সহকারী শিক্ষকগণ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের বরাবরে লিখিত অভিযোগ করেন। এরপর ওই প্রধান শিক্ষকের শেষ কর্ম দিবসে অভিযোগকারী সহকারী শিক্ষকগণ ও স্থানীয়রা আন্দোলন করতে থাকে। আন্দোলনের বিষয়ে আগে থেকে আচ করতে পেরে ৩৫ বছরের চাকরি জীবনের শেষ কর্মদিবসেও ওই প্রধান শিক্ষক বিদায় নিতেও উপস্থিত হননি। সহকারী শিক্ষকদের অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিক সালাম মুর্শেদী দৈনিক কালবেলার মাল্টিমিডিয়ায় একটি সংবাদ প্রচার করে। সেই সংবাদ প্রচারের সূত্র ধরে প্রধান শিক্ষক দবিরুল ইসলাম সালাম মুর্শেদীকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় গত ০৮ মে রাতে দবিরুল ইসলামের ব্যবহৃত মুঠোফোন দিয়ে সালাম মুর্শেদীকে কল দিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও ভয়ভীতি দেখায়। যার একটি অডিও কল রেকর্ড রয়েছে। এসময় ওই প্রধান শিক্ষক দবিরুল ইসলামক বলেন, সালাম মুর্শেদী কেন তার বিরুদ্ধে নিউজ করেছে? তিনি বলেন সালাম মুর্শেদীর বিরুদ্ধে নাকি কালবেলার সম্পাদক সন্তোষ শর্মাকে লিখিত অভিযোগ দিয়েছেন। তার বিরুদ্ধে নাকি দশ লক্ষ টাকার মানহানি মামলা করবেন। পত্রিকার সম্পাদককে দিয়ে তার চাকরি শেষ করে ফেলবেন। তিনি আরো বলেন, সালাম মুর্শেদী নাকি বেশি বেড়ে গিয়েছে, তাকে শায়েস্তা করতে হবে, তাকে থামাতে হবে এবং শেষ করে ফেলতে হবে বলে হুমকি প্রদর্শন করেন।

ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি পেশাদারিত্বের সাথে ওই প্রধান শিক্ষকের অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বস্তুনিষ্ঠ এবং সঠিক তথ্য নির্ভর সংবাদ প্রচার করেছেন। কিন্তু সংবাদ প্রকাশের পর তাকে ফোন কলে হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে তিনি নিরাপত্তাজনিত আশঙ্কা সহ আইনি সুরক্ষা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক দবিরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।