শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

পঞ্চগড়ের আটোয়ারীতে নসিমনের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যূ

জিল্লুর হোসেন সরকার, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:১২ পিএম
পঞ্চগড়ের আটোয়ারীতে নসিমনের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যূ

পঞ্চগড়ের আটোয়ারীতে অননুমোদিত নসিমনের (ভটভটি) ধাক্কায় এক সাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যূ হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১২টার সময় উপজেলার তোড়িয়া ইউনিয়নের ধামোর গাছবাড়ী-বারঘাটী সড়কের বারঘাটী পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন স্থানে ঘটেছে। নিহত তিন সন্তানের জনক মোঃ খাইরুল ইসলাম (৪০) উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাও গ্রামের জনৈক মোঃ আমিনুল হকের পুত্র। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, খাইরুল ইসলাম বাই-সাইকেল যোগে বারঘাটী বাজার অভিমুখে আসার সময় করলার বস্তা ভর্তি নসিমন গাড়িটি দ্রুত গতিতে এসে পিছন দিক থেকে সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এসময় খাইরুল ইসলামের মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রাস্তায় লুটে পড়লে মুহুর্তে মাথা দিয়ে প্রচন্ড রক্ত ঝড়তে থাকে। তাৎক্ষনিকভাবে প্রত্যক্ষদর্শীরা এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করতেই তিনি মৃত্যূর কোলে ঢলে পড়েন। অবস্থা বেগতিক দেখে নসিমন চালক হাসিবুল গাড়ী ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বারঘাটী তদন্ত কেন্দ্রের পুলিশ নসিমনটি জব্দ করে নিহতের লাশ থানায় নিয়ে যায়। এরিপোর্ট লেখা পর্যন্ত এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ময়মনসিংহে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মকবুল হোসেন, (ময়মনসিংহ) প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১১:৩১ পিএম
ময়মনসিংহে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

 

প্রখ্যাত বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে লালন স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ আজ ১৭অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ সাহাবউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।

আলোচনায় বক্তারা লালন সাঁইয়ের জীবনদর্শন, সৃষ্টিকর্ম, মানবতাবাদী চেতনা এবং অসাম্প্রদায়িক ভাবধারার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, লালন সাঁইয়ের গান ও দর্শন জাতি-ধর্ম-বর্ণের বিভেদ অতিক্রম করে মানুষে মানুষে সম্প্রীতি, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অনন্য অনুপ্রেরণা জোগায়। তাঁর কালজয়ী সৃষ্টি আজও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

আলোচনা সভা শেষে লালন সাঁইয়ের গান ও লোকজ সংস্কৃতির আবহে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ আয়োজনের মধ্য দিয়ে লালন সাঁইয়ের জীবনদর্শন ও সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তাঁর অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা ধারণের আহ্বান জানানো হয়।

ঠাকুরগাঁওয়ে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি আয়োজনে রুহিয়ায় মতবিনিময় ও ধানের শীষে গণসংযোগ

ফারুক হোসেন, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পিএম
ঠাকুরগাঁওয়ে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি আয়োজনে রুহিয়ায় মতবিনিময় ও ধানের শীষে গণসংযোগ

ঠাকুরগাঁওয়ে জেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি আয়োজনে রুহিয়ায় মতবিনিময় ও ধানের শীষে গণসংযোগ করেছেন সভাপতি ইহসানুল ইসলাম ইহসান।

১৬ অক্টোবর ২০২৬ শুক্রবার সন্ধ্যা ০৭ট সময় ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ হলরুম কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি রুহিয়া উপজেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা ও ঠাকুরগাঁও জেলার ১ আসনের সংসদ নির্বাচনে মির্জা ফয়সল আমিন এর পক্ষে ধানের শীষের গণসংযোগ অনুষ্ঠিত হয়।

রুহিয়া বাজারের ঔষধ ব্যবসায়ীদের সংগঠন কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা শাখার কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি ডাঃ মোঃ ইহসানুল ইসলাম ইহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফয়সাল আমিনের চাচাতো ভাই মির্জা আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিম মোহাম্মদ আনসারুল হক সিনিয়র সহ-সভাপতি কেমিস্টস এন্ড ড্রাগিস্টস ঠাকুরগাঁও জেলা শাখা। আমিনুল ইসলাম কার্যনির্বাহী সদস্য মোঃ খাইরুল ইসলাম মোঃ সাজ্জাদ হোসেন।

ডাঃ মোঃ ইহসানুল ইসলাম ইহসান বলেন ঠাকুরগাঁও জেলার ধারাবাহিক উন্নয়ন টিকিয়ে রাখার জন্য এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য ঠাকুরগাঁও ১ আসনের বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন এর পক্ষে আমরা এসেছি। আপনাদের পরিবারের প্রত্যেকেই একটি করে ধানের শীষে ভোট দিয়ে মির্জা ফয়সলকে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির পক্ষ থেকে ১০% ভোট বেশি দিয়ে বিজয়ী নিশ্চিত করব ইনশাল্লাহ।

প্রধান অতিথি মির্জা ফয়সল আমিনের ছোট ভাই সহ-সভাপতি মির্জা তাহের বলেন আগামী ২৯ অক্টোবর,২০২৬ ইং ঠাকুরগাঁও ১সংসদীয় আসনে উপ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থি মির্জা ফয়সল আমিন ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন ।নির্বাচনকে সুন্দর, সুষ্ঠু অংশগ্রহণমূলক করতে ঔষধ ব্যবসায়ীর সংগঠন কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির প্রতিটি পরিবারের পক্ষ থেকে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে তিনি জানান।

সিনিয়র সভাপতি হাকিম মোহাম্মদ আনসারুল হক বলেন রুহিয়া এখন উপজেলা। এই রুহিয়াকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতি মোঃ ফারুক হোসেন বলেন রুহিয়া উপজেলার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য এবং রুহিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা ভূমি অফিস উপজেলা নির্বাচন অফিস উপজেলা কৃষি অফিস উপজেলা সমাজসেবা অফিস এই অফিসগুলো নামমাত্র ঘোষণা হয়েছে। বাস্তবে রূপ দেওয়ার জন্য ঠাকুরগাঁও ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন কে ভোট দিয়ে জয়যুক্ত করে পূর্ণাঙ্গ প্রশাসনিক উপজেলায় রূপান্তরিত হবে বলে তিনি জানান অনুষ্ঠানে রুহিয়া বাজার কমিটির সকল ঔষধ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জের কৃতি সন্তান এএস আই (নিঃ) শরিফুল হক হারানো মোবাইল উদ্ধার যার নেশা

মোঃ সোহেল মাহমুদ, বিশেষ প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:২৬ এম
মুন্সীগঞ্জের কৃতি সন্তান এএস আই (নিঃ) শরিফুল হক হারানো মোবাইল উদ্ধার যার নেশা

 

শিবচর উপজেলা ভদ্রাসন তদন্ত কেন্দ্রে হারিয়ে যাওয়া ১০০টির বেশি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে মুন্সীগঞ্জের কৃতি সন্তান এএসআই (নিঃ) শরিফুল হক শিবচর থানা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাংবাদিক মোঃ ফারুক দেওয়ান একটি চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে তার হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে কাজ করে সাইবার সেল। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে প্রকৃত মালিকদের শনাক্ত করে সেগুলো তাঁদের কাছে হস্তান্তর করা হয়।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন মালিকেরা। ফোন উদ্ধারে সহযোগিতার জন্য তাঁরা শিবচর উপজেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

জেলা পুলিশ জানায়, প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সাইবার সেল নিয়মিত কাজ করছে। তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার ও পেশাদারত্বের মাধ্যমে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

হারানো মোবাইল ফোন উদ্ধার ও প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগে শিপচর জেলা পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।