আটোয়ারীতে যুব দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর বিকেলে দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। আটোয়ারী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মজনুল ইসলাম নয়ন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামাল মানিক ও মোঃ বাবুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহিল বাকী, উপজেলা বিএনপি প্রচার সম্পাদক মোঃ কেরামত আলী। এ ছারাও
সভায় স্থানীয় যুবদল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা যুবদলের দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র রক্ষা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও দলের সকল কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।





