পঞ্চগড়ের আটোয়ারীতে প্রতিবেশীর এক মামা শ্বশুড়ের বিরুদ্ধে অসহায় এক নারীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রোববার (১২ এপ্রিল) বিকালে ভুক্তভোগী ওই নারী আটোয়ারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর স্বামী সংসারের খরচ যোগাতে প্রায় সময় বাড়ির বাহিরে দিন মজুরির কাজে ব্যস্ত থাকেন। এঅবস্থায় সুযোগ সন্ধানী নারী লোভী হাসান আলী (৩৫) নামের এক প্রতিবেশী ওই নারীর ওপর লোলুপ দৃষ্টি পরে।
একপর্যায়ে স্বামীর অনুপস্থিতির সুযোগে বুঝে ভুক্তভোগীকে বাড়িতে একা পেয়ে বিভিন্ন সময় কু-প্রস্তাবে দিয়ে আসছিলেন। নারী লোভী ওই ব্যক্তি হলেন উপজেলার তোড়িয়া ইউনিয়নের ডুংডুংগী দাড়খোর গ্রামের মসলিম উদ্দিনের ছেলে হাসান আলী (৩৫)।
ঘটনার বিবরণীতে জানা যায়, গত শুক্রবার (১০ এপ্রিল) রাতে ওই নারীর স্বামীর অনুপস্থিতিতে সম্পর্কে মামা শ্বশুর হাসান আলী তার বাড়িতে গিয়ে ওই নারীর হাত ধরে জোরপূর্বক বাড়ির পার্শ্বে টিউবওয়েল পাড়ে নিয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নির্যাতন করে। এসময় ভুক্তভোগীর স্বামী বাড়ি ফিরে ঘরে স্ত্রীকে না পেয়ে টিউবওয়েল পাড়ে খুঁজতে গিয়ে হাতেনাতে হাসান আলীকে আটক করে।
এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে হাসান আলী দৌড়ে পালিয়ে যায়। ঘটনার বিবরণীতে আরো জানা যায়, গত দুই মাস ধরে হাসান আলী ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বিভিন্ন সময় প্রলোভন দেখাতো। প্রতিবেশী এবং সম্পর্কে মামা শ্বশুড় হওয়ার সুবাদে হাসান আলী কারণে অকারণে তাদের বাড়িতে অবাধে যাওয়া-আসা করতো। এই সম্পর্কের রেশ ধরে বিভিন্ন সময় তাকে অনৈতিক কর্মকান্ডের জন্য বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসছিলেন তিনি।
এছাড়াও বিভিন্ন সময় অভিযুক্ত ব্যক্তি কৌশলে তার ঘরে প্রবেশ করে তাকে শ্লীলতাহানির চেষ্টা চালাতো। ওই নারী বাধা দিলে তাকে ভয়ভীতি ও বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলে জানা যায়। কিন্তু অভিযুক্ত ব্যাক্তি সম্পর্কে মামা শ্বশুর হওয়ায় এবং সম্মানহানীর ভয়ে কথাগুলো গোপন রেখেছিলেন বলে দাবী ওই ভুক্তভোগী নারীর।
এ ঘটনায় অভিযুক্ত হাসান আলী লাপাত্তা হয়েছেন। এবিষয়ে তার বাবা মসলিম উদ্দিন বলেন, ‘তার ছেলের বিরুদ্ধে আনিত সব অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা এবং বানোয়াট। তিনি দাবি করে বলেন, ‘অভিযোগকারী ওই নারীর স্বামী আমাদের বাসায় কাজ করে সংসার চালাতো। আমার ছেলেকে ফাঁসানোর জন্য তারা এমন অপবাদ দিচ্ছে। তারা তাদের ব্যাক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এমন জঘন্য অভিযোগ তুলেছে।
এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান বলেন, ওই বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের ঘটনা সমাজে নারীদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে। তারা দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।