সরিষাবাড়ীতে ৩০ বছরের অবহেলিত রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় এমপি
বিগত সময়ে জনপ্রতিনিধিদের অবহেলায় পড়েছিলো প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াতের একটি কাঁচা রাস্তা। বৃষ্টি হলেই হাটু পানি, বন্যা হলে কোমর পানি। এই দুর্ভোগ নিয়ে ৩০ বছর যাবত যাতায়াত করছেন মানুষ। অবেশেষে দুর্ভোগ লাঘবে রাস্তাটি মাটি কেটে উঁচু করে দেওয়া হয়েছে।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডোয়াইল কাজী সদর এলাকা আফজালের বাড়ি হতে গুলজারের বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তায় এই সংস্কার কাজ করা হয়।
জানা যায়, কাজী সদর এলাকার প্রায় দুই শতাধিক পরিবারের কয়েক হাজার মানুষের বসতবাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা এটি। চলাচলের দুর্ভোগ জনিত রাস্তা দেখে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। প্রতিশ্রুতি রক্ষা করতে উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ২ লক্ষ টাকার বারাদ্দ দিয়ে রাস্তাটি সংস্কার করে দিয়েছেন। প্রতিশ্রুতি রক্ষা করায় স্থানীয়দের প্রশংসায় ভাসছেন এমপি।
স্থানীয় আলমগীর, গোলজার হোসেন ও হুসনেআরা বেগমসহ আরো অনেকেই বলেন, ‘অনেকে নেতা কর্মী গেছে আইছি কিন্তু রাস্তার কোন কাজ করেনি। চলাচলের আমাদেন অনেক কষ্ট হতো। ৩০ বছর পর মাটি কেটে রাস্তা উঁচু করা হলো যাতায়াতে কোন সমস্যা আর হবে না। এমপি মহোদয়ের জন্য আমরা এলাকাবাসী অনেক দোয়া করি।
ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ আলম বলেন, ‘পর্যায়ক্রমে প্রতিশ্রুতি রক্ষা করেই চলছেন এমপি মহোদয়। ফরিদুল কবির তালুকদার শামীম ভাইয়ের নেতৃত্বে সরিষাবাড়ীতে উন্নয়ন ভরপুর হয়ে যাবে। ৩০ বছরের অবহেলিত রাস্তাটি সংস্কার করে দেওয়ায় তিনি প্রশংসিত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল বলেন, ‘সংস্কারের উপযুক্ত রাস্তা গুলো পর্যায়ক্রমে সংস্কার করা হচ্ছে। ঐ রাস্তাটি দুর্ভোগ জনিত রাস্তা ছিলো। এখন মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবে।





