২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা
ইন্দুরকানীতে এইচএসসি পরিক্ষার্থীদের জন্য হেল্প ডেক্স চালু করেছে ছাত্রশিবির
সারাদেশের ন্যায় আজ বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শুরুর এই দিনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে নজির স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইন্দুরকানী উপজেলা শাখা।
পরীক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে ইন্দুরকানী এফ করীম আলীম মাদ্রাসা কেন্দ্রে স্থাপন করা হয়েছে ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি মানবিক হেল্প ডেস্ক।
এ উদ্যোগের আওতায় ছিলো পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, মাস্ক, মেডিসিন সহ বইপত্র রাখার ব্যবস্থা ও পরীক্ষার্থীদের সঙ্গে আশা অভিভাবকের বসার স্থান।
সকাল থেকেই ছাত্রশিবিরের স্বেচ্ছাসেবকরা পরিপাটি পোশাকে সংগঠনের ব্যানার টাঙিয়ে সুশৃঙ্খলভাবে এসব সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির ইন্দুরকানী থানা শাখার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সেক্রেটারী কে. এম. রাহাতুল ইসলাম, বরিশাল মহানগর কাউনিয়া থানা শাখার সেক্রেটারি সুলতান মাহমুদ সাজিদ ও ইন্দুরকানী সরকারি কলেজ সভাপতি আরিফুল ইসলাম’সহ সংগঠনের স্বেচ্ছাসেবকগণ।
সভাপতি মোঃ আশরাফুল ইসলাম বলেন, পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা চিন্তা থেকেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। ছাত্রশিবির প্রতিবছরই পরীক্ষার্থীদের সহায়তায় এধরনের হেল্প ডেস্ক আয়োজন করে থাকে। শিক্ষার্থী, অভিভাবক এবং প্রশাসনসহ সকলের কাছ থেকে আশার চেয়ে অনেক বেশি সাড়া পেয়েছি। এই হেল্প ডেস্ক পরিক্ষা শেষ হওয়া পর্যন্ত চালু থাকবে।
অভিভাবকরাও ছাত্রশিবিরের এমন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। একজন অভিভাবক বলেন, “আজকাল ছাত্র সংগঠনগুলোর মধ্যে মানবিক কাজ দেখা যায় না। ছাত্রশিবিরের এই উদ্যোগ আমাদের ভালো লেগেছে।” পরীক্ষাকে ঘিরে ছাত্রশিবিরের এ মানবিক আয়োজন স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। এটি শুধু একটি স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নয়, বরং শিক্ষার্থীবান্ধব সমাজ গঠনে একটি উদাহরণ হয়ে থাকছে।





