সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক ২বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ০১

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১১:৪৫ পিএম
ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক ২বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ০১

টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার মামলা নং-১০, তারিখঃ ১৯/১১/২০১২ খ্রি., ধারাঃ ৩৮০ পেনাল কোড ১৮৬০ এর ০২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আঃ মোতালেব (৩৫)‘কে গ্রেফতারের লক্ষ্যে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ গোয়েন্দা তৎপরতা শুরু করে। উক্ত মামলার ০২বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় অবস্থান করছে মর্মে জানা যায়। প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল ২৬ জুন ২০২৫ ইং তারিখ সময় অনুমান ১৮:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০২ বছরের কারাদণ্ডে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আঃ মোতালেব (৩৫), পিতা- মৃত হোসেন আলী, সাং-কৃষ্ঠপুর (নিউ কলোনী), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলায় সংবাদ প্রচারের পর আটোয়ারীতে জান্নাত বেকারি সিলগালা, মালিককে ১৫ হাজার টাকা জরিমানা

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম
কালবেলায় সংবাদ প্রচারের পর আটোয়ারীতে জান্নাত বেকারি সিলগালা, মালিককে ১৫ হাজার টাকা জরিমানা

oplus_2

পঞ্চগড়ের আটোয়ারীতে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ ও মানহীন খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতের অভিযোগে জান্নাত বেকারি নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক মো. জলিলকে (৩৫) ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সম্প্রতি দৈনিক কালবেলায় বেকারিটির অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কলেজ মোড় এলাকায় অবস্থিত জান্নাত বেকারিতে এ বিশেষ অভিযান পরিচালনা করেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায়।

অভিযান সূত্রে জানা যায়, বেকারিটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে অবৈধ, মানহীন এবং অস্বাভাবিকভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। পাশাপাশি ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টরকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে জান্নাত বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। ফলে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন একটি প্রতিষ্ঠান কীভাবে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।

বেকারিটি পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ ছাড়পত্র ও স্বাস্থ্য বিভাগের অনুমোদন কীভাবে পেয়েছে, সে বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল গনি বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ রয়েছে। তাঁর দায়িত্ব ও তদারকির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু অভিযান পরিচালনা করে একটি প্রতিষ্ঠান সিলগালা করলেই দায়িত্ব শেষ হয় না। দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের পেছনে কারও দায়িত্বে অবহেলা কিংবা যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি উপজেলার অন্যান্য বেকারি ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তাঁরা।

জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এমন প্রত্যাশা স্থানীয়দের।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর আটোয়ারী উপজেলার সকল অবৈধ বেকারির কারখানার সংবাদ কালবেলার মাল্টিমিডিয়া প্রকাশ করা হয়।

আটোয়ারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া ও র‍্যালি

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম
আটোয়ারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া ও র‍্যালি

পঞ্চগড়ের আটোয়ারীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি করেছে উপজেলা বিএনপি।

রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মানিক, মোঃ বাবুল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, সাবেক আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ পারভেজ, তোড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন সহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে দলীয় কার্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনটি জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও ঐতিহাসিক ঘটনাপ্রবাহ স্মরণ করে তাঁরা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আটোয়ারীতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:১৭ পিএম
আটোয়ারীতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান পরিবেশন ও আলোচনা সভা।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার রায়, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডা. মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রোকনুজ্জামান রাসেল ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রহমান আব্দার, সাংগঠনিক সম্পাদক বাবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কশিমউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, মহান মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় জীবনে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে চরম অস্থিরতা সৃষ্টি হয়। পরবর্তী সময়ে ৩ নভেম্বর সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান এবং ৭ নভেম্বর সংঘটিত পাল্টা অভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে।
ঐতিহাসিকভাবে ৭ নভেম্বরকে কেন্দ্র করে সিপাহি ও জনতার অংশগ্রহণে সেনাবাহিনীর অভ্যন্তরে বিদ্যমান সংকটের পরিবর্তন ঘটে। ওই দিন সেনাবাহিনীর তৎকালীন বন্দি কর্মকর্তা মেজর জিয়াউর রহমান মুক্ত হন। পরবর্তী সময়ে তিনি দেশের রাষ্ট্রক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএনপির রাজনৈতিক ইতিহাসে দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।

বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল শিক্ষা হলো জাতীয় ঐক্য, পারস্পরিক সহযোগিতা, দেশপ্রেম ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত দায়িত্ববোধ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় সংহতির মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক পটভূমি ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।