সৌদিআরবে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদিআরবে বিদ্যুৎস্পৃষ্টে শামীম হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৭টার দিকে সৌদিআরব দামাম শহরের একটি বাসায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত শামীম হোসেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের আব্দুল সালাম এর বড় ছেলে। স্থানীয় ইউপি সদস্য শুক্রবার সকালে বিষয়টি নিশ্চত করেছেন।
নিহতের পরিবার জানান, শামীম হোসেন বিবাহিত এবং দুই সন্তানের পিতা। স্ত্রী সন্তান নিয়ে তিনি পৌরসভার তাড়িয়াপাড়ায় বসবাস করতেন। জীবিকার তাগিদে ২০২৪ সালে সৌদিআরব গিয়ে প্রবাস জীবন শুরু করেন। সেখানেই আড়াই বছর যাবত একটি তেলের পাম্পে কাজ করতেন। গত বৃহস্পতিবার রাতে কাপড় তুলতে বাসার ছাঁদে গেলে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে পরে ঘটনাস্থলেই মারা যান। পরে সংবাদ পেয়ে সৌদি পুলিশ লাশ উদ্ধার করেন। বর্তমানে তার লাশ সৌদিআরবে একটি হাসপাতালের মর্গে রয়েছে। মরদেহটি দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহতের মা জরিনা বেগম ও বাবা আব্দুল সালাম বলেন, ‘ছেলে এমন মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহতালা ছেলেটাকে আমার কাছ থেকে নিয়ে গেলো। এখন ছেলেটির লাশ কবে দেশে আসবে সেটাও বলতে পারছি না। আপনারা আমার ছেলেকে দেশে আইনা দেন।’’





