আটোয়ারীর শীর্ষ সন্ত্রাসী ‘লাল ভাই’ গ্রেফতার
পঞ্চগড়ের আটোয়ারীর শীর্ষ সন্ত্রাসী জাহেদুল ইসলাম ওরফে লাল (২৭) ভাইকে গ্রেফতার করেছে আটোয়ারী থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার কালিকাপুর গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। জাহেদুল ইসলাম ওরফে লাল ভাই ওই গ্রামের মৃত হামিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, জাহেদুলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে আটোয়ারী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে পঞ্চগড়ের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা পুলিশ সুপার মো. আবু সাইম এর সার্বিক দিকনির্দেশনায় এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পঞ্চগড়ের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের এ অভিযানের মধ্য দিয়ে অপরাধ দমনে আটোয়ারী থানা পুলিশের তৎপরতার বিষয়টি আবারও সামনে এসেছে।
এছাড়াও আটোয়ারী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান। তাঁর নেতৃত্বে থানা পুলিশের নিয়মিত কার্যক্রম, অপরাধ প্রতিরোধে তৎপরতা এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের সক্রিয় ভূমিকা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে পেশাদারত্ব, দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে আটোয়ারী থানার কার্যক্রমকে আরও গতিশীল রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন ওসি মো. মতিয়ার রহমান। অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার বিষয়ে গুরুত্ব দেওয়া এবং পুলিশের প্রতি জনসাধারণের আস্থা বাড়ানোও একটি দায়িত্বশীল থানা পুলিশের গুরুত্বপূর্ণ কাজ।
পঞ্চগড় জেলা পুলিশ সুপার মো. আবু সাইমের সার্বিক দিকনির্দেশনায় আটোয়ারী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। অপরাধের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নিয়মিত নজরদারি এবং অপরাধপ্রবণ এলাকায় তৎপরতা বজায় রাখার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ওসি মোঃ মতিয়ার রহমান।
আটোয়ারী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিচালিত সহ অপরাধের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নিয়মিত নজরদারি এবং অপরাধপ্রবণ এলাকায় তৎপরতা বজায় রাখার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন উপজেলাবাসী।





