চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে ‘তিলে তিলে মারতে’ চেয়েছে ফ্যাসিস্ট সরকার – মোরশেদ আলম
জামালপুর সরিষাবাড়ী উপজেলার বিএনপির সম্মানিত সদস্য ও ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোরশেদ আলম বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার ১৭ বছর বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা সেবা না দিয়ে তিলে তিলে মারতে চেয়েছিলেন। মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক করে রেখেছেন। অসুস্থ হলেও তাকে চিকিৎসা করতে দেওয়া হয়নি। আজকে বেগম খালেদা জিয়ার এমন অবস্থার জন্য সৈরাচারি আ.লীগ দায়ী। তিনি শুধু বিএনপি দলের নেত্রী নন, তিনি গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটের অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক। তিনি আমাদের আশার আলো। দেশের এই ক্রান্তিলগ্নে তার উপস্থিতি বড়ই প্রয়োজন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীমের নির্দেশনায় ডোয়াইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত ও দরুদ পাঠ করা হয়। এরপর বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত নারী-পুরুষের মধ্যে তবারক বিতরণ করা হয়। এতে বিভিন্ন এলাকার প্রায় কয়াক শতাধিক মানুষ মোনাজাতে শরিক হন।
এ সময় অন্যানদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য রন্জু মেম্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, ডোয়াইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী কবির হোসাইন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সোহেল রানা, ফারুক আহম্মেদ, মিজানুর রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুসা, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দিন, ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।








