শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

গাছে ঝুলছিল এনামুলের মরদেহ

ত্রিশালে জমি নিয়ে বিরোধ, গাছে ঝুলছিল এনামুলের মরদেহ

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৭:০৯ পিএম
ত্রিশালে জমি নিয়ে বিরোধ, গাছে ঝুলছিল এনামুলের মরদেহ

ময়মনসিংহের ত্রিশালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এনামুল হক (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই মাজহারুল ইসলাম ও তার স্ত্রী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম উজানপাড়া এলাকায় বাড়ির পাশের একটি জলপাই গাছ থেকে এনামুল হকের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রায়েরগ্রাম উজানপাড়া এলাকার আব্দুল মালেকের বড় ছেলে এনামুল হকের সঙ্গে তার মেজ ভাই মাজহারুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। নিহতের পরিবারের অভিযোগ, এই বিরোধের জেরে মাজহারুল ইসলাম বিভিন্ন সময় এনামুল হককে হত্যার হুমকি দিয়ে আসছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এনামুল হকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার সকালে বাড়ির পাশে জলপাই গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর নিহতের ভাই মাজহারুল ইসলাম ও তার স্ত্রী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ঠাকুরগাঁওয়ে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি আয়োজনে রুহিয়ায় মতবিনিময় ও ধানের শীষে গণসংযোগ

ফারুক হোসেন, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পিএম
ঠাকুরগাঁওয়ে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি আয়োজনে রুহিয়ায় মতবিনিময় ও ধানের শীষে গণসংযোগ

ঠাকুরগাঁওয়ে জেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি আয়োজনে রুহিয়ায় মতবিনিময় ও ধানের শীষে গণসংযোগ করেছেন সভাপতি ইহসানুল ইসলাম ইহসান।

১৬ অক্টোবর ২০২৬ শুক্রবার সন্ধ্যা ০৭ট সময় ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ হলরুম কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি রুহিয়া উপজেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা ও ঠাকুরগাঁও জেলার ১ আসনের সংসদ নির্বাচনে মির্জা ফয়সল আমিন এর পক্ষে ধানের শীষের গণসংযোগ অনুষ্ঠিত হয়।

রুহিয়া বাজারের ঔষধ ব্যবসায়ীদের সংগঠন কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা শাখার কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি ডাঃ মোঃ ইহসানুল ইসলাম ইহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফয়সাল আমিনের চাচাতো ভাই মির্জা আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিম মোহাম্মদ আনসারুল হক সিনিয়র সহ-সভাপতি কেমিস্টস এন্ড ড্রাগিস্টস ঠাকুরগাঁও জেলা শাখা। আমিনুল ইসলাম কার্যনির্বাহী সদস্য মোঃ খাইরুল ইসলাম মোঃ সাজ্জাদ হোসেন।

ডাঃ মোঃ ইহসানুল ইসলাম ইহসান বলেন ঠাকুরগাঁও জেলার ধারাবাহিক উন্নয়ন টিকিয়ে রাখার জন্য এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য ঠাকুরগাঁও ১ আসনের বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন এর পক্ষে আমরা এসেছি। আপনাদের পরিবারের প্রত্যেকেই একটি করে ধানের শীষে ভোট দিয়ে মির্জা ফয়সলকে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির পক্ষ থেকে ১০% ভোট বেশি দিয়ে বিজয়ী নিশ্চিত করব ইনশাল্লাহ।

প্রধান অতিথি মির্জা ফয়সল আমিনের ছোট ভাই সহ-সভাপতি মির্জা তাহের বলেন আগামী ২৯ অক্টোবর,২০২৬ ইং ঠাকুরগাঁও ১সংসদীয় আসনে উপ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থি মির্জা ফয়সল আমিন ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন ।নির্বাচনকে সুন্দর, সুষ্ঠু অংশগ্রহণমূলক করতে ঔষধ ব্যবসায়ীর সংগঠন কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির প্রতিটি পরিবারের পক্ষ থেকে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে তিনি জানান।

সিনিয়র সভাপতি হাকিম মোহাম্মদ আনসারুল হক বলেন রুহিয়া এখন উপজেলা। এই রুহিয়াকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতি মোঃ ফারুক হোসেন বলেন রুহিয়া উপজেলার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য এবং রুহিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা ভূমি অফিস উপজেলা নির্বাচন অফিস উপজেলা কৃষি অফিস উপজেলা সমাজসেবা অফিস এই অফিসগুলো নামমাত্র ঘোষণা হয়েছে। বাস্তবে রূপ দেওয়ার জন্য ঠাকুরগাঁও ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন কে ভোট দিয়ে জয়যুক্ত করে পূর্ণাঙ্গ প্রশাসনিক উপজেলায় রূপান্তরিত হবে বলে তিনি জানান অনুষ্ঠানে রুহিয়া বাজার কমিটির সকল ঔষধ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জের কৃতি সন্তান এএস আই (নিঃ) শরিফুল হক হারানো মোবাইল উদ্ধার যার নেশা

মোঃ সোহেল মাহমুদ, বিশেষ প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:২৬ এম
মুন্সীগঞ্জের কৃতি সন্তান এএস আই (নিঃ) শরিফুল হক হারানো মোবাইল উদ্ধার যার নেশা

 

শিবচর উপজেলা ভদ্রাসন তদন্ত কেন্দ্রে হারিয়ে যাওয়া ১০০টির বেশি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে মুন্সীগঞ্জের কৃতি সন্তান এএসআই (নিঃ) শরিফুল হক শিবচর থানা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাংবাদিক মোঃ ফারুক দেওয়ান একটি চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে তার হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে কাজ করে সাইবার সেল। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে প্রকৃত মালিকদের শনাক্ত করে সেগুলো তাঁদের কাছে হস্তান্তর করা হয়।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন মালিকেরা। ফোন উদ্ধারে সহযোগিতার জন্য তাঁরা শিবচর উপজেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

জেলা পুলিশ জানায়, প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সাইবার সেল নিয়মিত কাজ করছে। তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার ও পেশাদারত্বের মাধ্যমে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

হারানো মোবাইল ফোন উদ্ধার ও প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগে শিপচর জেলা পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আটোয়ারীতে দুর্গাপূজা ঘিরে গভীর রাত পর্যন্ত পুলিশের টহল, নিরাপত্তা জোরদার

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:৫৯ পিএম
আটোয়ারীতে দুর্গাপূজা ঘিরে গভীর রাত পর্যন্ত পুলিশের টহল, নিরাপত্তা জোরদার

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে থানা পুলিশ। পূজামণ্ডপসহ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গভীর রাত পর্যন্ত নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রেখেছে পুলিশ সদস্যরা। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ আবু সাইমের সার্বিক দিকনির্দেশনায় এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পূজাকে কেন্দ্র করে কেউ যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকার সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে প্রতিটি পূজামণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের সমাগম ঘটে। পূজার আনন্দ ও ধর্মীয় উৎসবের পরিবেশ অক্ষুণ্ন রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় নিয়ে আটোয়ারী থানা পুলিশ আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ করে রাতের বেলায় টহল জোরদার, সন্দেহজনক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।

পুলিশের এ তৎপরতায় পূজামণ্ডপের আয়োজক, ভক্ত-দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যাতে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে।

আটোয়ারী থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে পূজার দিনগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।

সার্বিকভাবে, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আটোয়ারীতে নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের এ নিয়মিত টহল ও নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।